মেডিকেল টেস্ট ও গামকা (GAMCA) সাপোর্ট
সৌদি আরব, মালয়েশিয়া, ফিজি ও অন্যান্য দেশের ভিসা অনুমোদনের পূর্বশর্ত হিসেবে নির্ধারিত অনুমোদিত স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল স্লিপ সংগ্রহ, বায়োমেট্রিক ও সঠিক ফিটনেস নিশ্চিতকরণ সেবা।
মেডিকেল টেস্টে আনফিট হওয়া এড়াতে সঠিক গাইডলাইন
বিদেশে কর্মী গমনের ক্ষেত্রে মেডিকেল আনফিট (Unfit) হওয়া অত্যন্ত হতাশাজনক এবং এতে অর্থ ও সময়ের মারাত্মক অপচয় হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জন্য গামকা (বর্তমানে Wafid) এবং মালয়েশিয়ার জন্য নির্ধারিত প্যানেল মেডিকেল সেন্টারের পরীক্ষাগুলো অত্যন্ত কড়াকড়িভাবে সম্পন্ন হয়।
Ertah International Ltd (RL-1667) প্রার্থীদের মেডিকেল সেন্টারে প্রেরণের আগে প্রয়োজনীয় প্রাথমিক পরামর্শ দেয়। ব্লাড প্রেশার, সুগার, বুকের এক্স-রে এবং অন্যান্য প্রাথমিক বিষয়ে সতর্কতা অবলম্বন করালে আনফিট হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়।
গামকা (GAMCA/Wafid) স্লিপ
সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর জন্য অনলাইন পেমেন্টের মাধ্যমে জেনুইন ওয়াকিদ/গামকা অ্যাপয়েন্টমেন্ট স্লিপ প্রদান।
বায়োমেট্রিক ও সিরিয়াল সাপোর্ট
মেডিকেল সেন্টারে উপস্থিত হয়ে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ও রক্ত-পরীক্ষার দ্রুত সিরিয়াল সহায়তা।
মালয়েশিয়া এপ্রুভড মেডিকেল
মালয়েশিয়া সরকারের সরাসরি সার্টিফাইড ক্লিনিকগুলোতে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ও অনলাইন রিপোর্ট আপডেট।
প্রাক-স্বাস্থ্য পরামর্শ
জন্ডিস, হেপাটাইটিস, যক্ষ্মা ও দৃষ্টিশক্তির সমস্যা থাকলে করণীয় বিষয়ে পূর্বাহ্নে মূল্যবান মেডিকেল গাইডেন্স।